করোনায় মারা গেছেন নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৭:৪০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:৪০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন মারা গেছেন। রবিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক (৪৪) মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইসি'র সাত জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন।

এখনও পর্যন্ত ইসির প্রায় ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। অন্যরা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি