সরকারি ৭ হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৯:২৮ আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:২০

রাজধানী ঢাকায় করোনা ডেডিকেটেড ১৬টি সরকারি হাসপাতালের মধ্যে সাতটিতে কোনও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র ) বেড খালি নেই। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রাজধানীতে  ১৬টি সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে তিনটি হাসপাতালে সাধারণ শয্যা থাকলেও আইসিইউ নেই। এই তিনটি হাসপাতাল হলো— সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল।

বাকি ১৩টির মধ্যে সাতটিতে সোমবার পর্যন্ত কোনও আইসিইউ বেড খালি নেই। এই সাতটি হাসপাতালের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬টি বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০টি বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪টি বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০টি বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছে।

এছাড়া অপর ৬টি হাসপাতালের মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি বেডের মধ্যে ৫টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮টি বেডের মধ্যে ২টি, টিবি হাসপাতালের ১৬টি বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০টি বেডের মধ্যে ৫টি ও ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালের ২১২টি বেডের মধ্যে মাত্র ২৩টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড ১৩টি হাসপাতালের মোট ৩৯৩টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৪৮টি বেড ফাঁকা রয়েছে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
সর্বশেষ খবর
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত