সংক্রমণ-মৃত্যু কমলেও বিষয়টি এখনও স্বস্তির নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৫:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:০০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। কিন্তু তারপরও বিষয়টি স্বস্তির নয় বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রবিবার (২৯ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ কথা বলেন।

তিনি গত সপ্তাহের সংক্রমণ ও ‍মৃত্যুর বিষয়টির সঙ্গে আগের সপ্তাহের তুলনামূলক বিশ্লেষণের কথা জানিয়ে বলেন,  আমরা অনেকগুলো সংখ্যাতত্ত্ব দেখিয়েছি, তাতে নতুন শনাক্ত ও মৃত্যু কমেছে। কিন্তু এরপরও সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার বিষয়টি স্বস্তির না। কারণ এখনও সংক্রমণের হার নিচে আসেনি, সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নিয়ে আসতে হবে।

অথচ দেশে করোনা সংক্রমণের হার এখনও ১৩ শতাংশের বেশি। যদি এই সংক্রমণ পাঁচ শতাংশে নেমে আসে এরপরও একটি দেশ কোভিড-১৯ থেকে মুক্ত হয়ে যাবে তা বলা যাবে না জানিয়ে রোবেদ আমিন বলেন, একটা সময় আসতে হবে, যখন আমরা বলতে পারবো ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি, কোনও মৃত্যু হয়নি।

আর যদি পাঁচ শতাংশের নিচে সংক্রমণ হার টানা দুই থেকে তিন সপ্তাহ রাখা যায়, তখন বলা যাবে কোভিড-১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি, বলেন অধ্যাপক রোবেদ আমিন।

প্রসঙ্গত, গতকাল দেশে করোনাতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যা কিনা টানা দুই মাস পর একদিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ২৬ জুন ৭৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। সেই সঙ্গে করোনাতে নতুন সংক্রমণ ও শনাক্তের হারও নিম্নমুখী।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান