এক সপ্তাহে পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ১৮:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:৩৭

দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা তার আগের সপ্তাহের চেয়ে কমেছে।

আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহ (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৭৬টি। এটা তার আগের সপ্তাহ (১৬ আগস্ট থেকে ২২ আগস্ট) পর্যন্ত ছিল দুই লাখ ৪০ হাজার ৯৯৬টি।

অর্থাৎ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় কমেছে আট দশমিক ৭৬ শতাংশ।

একইভাবে গত সপ্তাহে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৯ জন, যা তার আগের সপ্তাহে ছিল ৪৩ হাজার ৯৬ জন। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৩ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৭১ হাজার ১৭৬ জন। ২৭ দশমিক ১৯ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন তার আগের সপ্তাহের তুলনায়।

একইসঙ্গে গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তার আগের সপ্তাহে মারা গিয়েছিল এক হাজার ১০৭ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ৭৯ শতাংশ মৃত্যু কম হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্য খাতের পরিবর্তনে বাস্তবায়নের দ্বারপ্রান্তে ‘ই-হেলথ কার্ড’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
টাইফয়েডের টিকা দেবে সরকার, কারা পাবে
সর্বশেষ খবর
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের