দেশে পৌঁছালো ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে এসেছে ফাইজার বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনার টিকা।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

টিকার এ চালান গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৬৫ লাখ ডোজ টিকা উপহার দিলো।

বিমানবন্দরে রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় কেবল ৬৫ লাখ টিকাই অনুদান দেয়নি, সঙ্গে মহামারি মোকাবিলায় নয় কোটি ৬০ লাখ ডলার সহায়তাও প্রদান করেছে।

এদিকে ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ফাইজারের টিকা তারা গ্রহণ করেছেন। টিকাগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কোল্ডস্টোরেজ ভবনসহ আরও কয়েকটি বেসরকারি ভবনে সংরক্ষণ করা হবে।

এর আগে গত ৩১ মে এক লাখ ৬০২ ডোজ ফাইজার বায়োএনটেকের টিকা দেশে পৌঁছায়। এরপর গত ২১ জুন থেকে এই টিকা দেওয়া শুরু হয়।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, ফাইজারের এই বিশেষ টিকা কেবল ঢাকাতেই সংরক্ষণ করা হবে। মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা রাখতে হয়।

ডা. শামসুল হক তখন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘এই টিকার বড় চ্যালেঞ্জ সংরক্ষণ ব্যবস্থা। বাংলাদেশে যা অপ্রতুল। পরিবহনের জন্যও দরকার হবে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান। এ কারণেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ফাইজারের টিকা সরবরাহ করা কঠিন হবে।’

উল্লেখ্য, দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম