গত সপ্তাহে করোনায় বেশি মারা গেছেন উচ্চ রক্তচাপে আক্রান্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৯:৪৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৯:৪৮

করোনাতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে যারা মারা গেছেন তাদের মধ্যে আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন এমন রোগীর সংখ্যা বেশি। এরপর রয়েছে ডায়াবেটিসে আক্রান্তরা, যা তার আগের সপ্তাহে ছিল সবচেয়ে বেশি।

এই দুই ধরনের পর হৃদরোগে আক্রান্তরা বেশি মারা গেছেন। এরপর রয়েছে কিডনি রোগ এবং বক্ষব্যধি।

আজ সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন। তাদের মধ্যে আগে থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৬৭ শতাংশ।

এরপর করোনাতে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ডায়াবেটিসে আক্রান্তরা; ৬২ দশমিক পাঁচ শতাংশ। এ তালিকায় তৃতীয় হৃদরোগে আক্রান্তরা।

আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এমন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ দশমিক দুই শতাংশ। এরপর বক্ষব্যধি ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন এমন ১৪ দশমিক আট শতাংশের করোনায় মৃত্যু হয়েছে গত সপ্তাহে।

অধিদফতর জানাচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে আগে থেকেই স্ট্রোক এবং ক্যান্সারে আক্রান্ত ছিলেন এমন পাঁচ দশমিক সাত শতাংশ, নিউরোলজিক্যাল এবং থাইরয়েডজনিত রোগে আক্রান্ত ছিলেন দুই দশমিক তিন শতাংশ, বাতজনিত রোগ আর রক্তরোগে আক্রান্ত ছিলেন এক দশমিক এক শতাংশ।

তবে লিভারজনিত রোগ আর মানসিকসমস্যাজনিত রোগে আক্রান্ত কেউ গত সপ্তাহে করোনাতে মারা যাননি।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ