করোনা মহামারিতে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত ৯ হাজার ৪৩৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শনিবার (৯ অক্টোবর) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ হাজার ৪৩৯ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১২৩ জন, নার্স আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮৫ জন, আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ৩১ জন।








