গত সপ্তাহে করোনাতে মারা যাওয়াদের ৮২ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৯

গত সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। তাদের মধ্যে ৪১ জন পুরুষ, নারী ৩৯ জন। তাদের ৮২ দশমিক পাঁচ শতাংশই করোনা ভাইরাসের টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে পুরুষ ও নারী মৃত্যুহার যথাক্রমে ৫১ দশমিক তিন শতাংশ আর নারী মৃত্যুর হার ৪৮ দশমিক আট শতাংশ। তবে মারা যাওয়া নারীদের মধ্যে গর্ভবতী কোনও নারী ছিলেন না।

তাদের মধ্যে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা - ৩৩ দশমিক আট শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ‑ ২০ শতাংশ।

আর ৭১ থেকে ৮০ বছর বয়সীদের মৃত্যুর হার ১৩ দশমিক আট শতাংশ,  ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মৃত্যুহার ১৫ শতাংশ, ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যুহার ১১ দশমিক তিন শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার দুই দশমিক পাঁচ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার এক দশমিক তিন শতাংশ, ৯১ থেকে ১০০ বছর এক দশমিক তিন শতাংশ, শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যু হার এক দশমিক তিন শতাংশ।

আর ১০০ বছরের ঊর্ধ্বে গত সপ্তাহে কারও মৃত্যু হয়নি।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যে ৮০ জন মারা গেছেন তাদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১৭ দশমিক পাঁচ শতাংশ আর টিকা নেননি ৮২ দশমিক পাঁচ শতাংশ।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী