দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৯৪ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২০:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:৩৪

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৬৩৬ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯০৩ ডোজ টিকা। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫২ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৬৪ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৮৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৯ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৩২ হাজার ৩৬২ জন। 

মডার্নার টিকা আজও কাউকে দেওয়া হয়নি।

এদিকে, এখন পর্যন্ত টিকার নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম