মহামারিতে প্রথম মৃত্যুহীন দিন ঢাকা বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৮:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:১১

দেশে করোনা মহামারির ১৮ মাসে এই প্রথম করোনাতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগের আছেন তিনজন, রাজশাহী বিভাগের দুইজন আর খুলনার বিভাগের একজন। এ সময়ে ঢাকা বিভাগসহ বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সেই থেকে দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা ‍যাওয়া ছয়জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ২৭ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ২৭ হাজার ৭৯১ জনের মধ্যে মোট ১২ হাজার ১১৯ জন। শতকরা হিসেবে ৪৩ দশমিক ৬১ শতাংশ অর্থাৎ প্রায় ৪৪ শতাংশই ঢাকা বিভাগের।

মৃত্যুর হিসেবে এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে পাঁচ হাজার ৬৪০ জন, ২০ দশমিক ২৯ শতাংশ; রাজশাহী বিভাগে দুই হাজার ৩৮ জন, সাত দশমিক ৩৩ শতাংশ; খুলনা বিভাগে তিন হাজার ৫৮৭ জন, ১২ দশমিক ৯১ শতাংশ; বরিশাল বিভাগে ৯৪৩ জন, তিন দশমিক ৩৯ শতাংশ; সিলেট বিভাগে এক হাজার ২৬১ জন, চার হাজার ৫৪ শতাংশ; রংপুর বিভাগে এক হাজার ৩৬২ জন, চার দশমিক ৯০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪১ জন, তিন দশমিক শূন্য তিন শতাংশ।

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম