‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন

কুমিল্লা প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১০:৩৮আপডেট : ০৮ মে ২০২৪, ১০:৩৮

পেছনে গোপন কক্ষ। অথচ বাইরে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এক বৃদ্ধ। তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলে দিচ্ছেন কোথায় (কোন মার্কায়) ভোট দিতে হবে। ভোটকক্ষের বাইরে এমন চিত্র দেখা গেছে কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে।

বুধবার (৮ মে) উপজেলার নরপাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোট দেওয়া শেষে এক বৃদ্ধকে অপরজন ভোট দিতে নিয়ে আসেন। এ সময় গোপন কক্ষের সামনেই ভোটারকে বিশেষ প্রতীক বলে দেন পাশে দাঁড়ানো ওই বৃদ্ধ। ভোট দেওয়ার পর সটকে পড়েন দুজনেই। পরিচয় জানতে চাইলেও দুজনের কেউই কথা বলতে রাজি হননি।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিমকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এই ঘটনার কোনও প্রমাণ আছে কিনা?’ পরে তাকে ছবি দেখালে বৃদ্ধদের খুঁজতে যান তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি