করোনায় আরও ৭ মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৫৩ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। এছাড়া ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৪৬ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন এবং ২১-৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ৬ জন এবং চট্টগ্রামে ১ জন মারা গেছেন। এছাড়া সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১২৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৪০ শতাংশ এবং মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

/এসও/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম