মৃত্যু ছাড়ালো ২৮ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৩

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। তবে এ সময়ে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে করোনা মহামারিতে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় (৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৭ জন আর মারা গেছেন ছয় জন।

রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গতকাল (৪ ডিসেম্বর) অধিদফতর জানিয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১৭৬ জন আর মৃত্যু হয়েছিল ছয় জনের।

অধিদফতরের তথ্যমতে, নতুন শনাক্ত হওয়া ১৯৭ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। মারা যাওয়া ছয় জনসহ দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার একজন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক তিন শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৪৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১৩২টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ১৩ হাজার ৪০৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ৬৮ হাজার ২০০টি।

মারা যাওয়া ছয় জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী তিন জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯১৪ জন আর নারী ১০ হাজার ৮৭ জন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনের মধ্যে বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন তিন জন। তাদের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন পাঁচ জন আর বাকি একজন ময়মনসিংহ বিভাগের।

ছয় জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন চার জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বশেষ খবর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ