আরও চার জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন।

রবিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন শনাক্ত হওয়া ২৬৮ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন আর চার জনকে নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মারা গেছেন ২৮ হাজার ৬০ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪৭ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ২৪৫টি আর পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৭২টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৮০ হাজার ৩৩৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ১২ হাজার ৬৯২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ৫৭ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ একজন আর নারী তিন জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫১ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১০৯ জন। 

মারা যাওয়া চারজনের মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আর আরেকজনের বয়স ৯১ থেকে ১০০ বছরের মধ্যে।

এরমধ্যে ঢাকা বিভাগের আছেন তিন জন আর রাজশাহী বিভাগের আছেন একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে তিন জন আর একজন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম