একদিনেই শনাক্ত ৫০০’র কাছাকাছি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ জন। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনেকদিন পর ২৪ ঘণ্টায় ৫০০’র কাছাকাছি শনাক্ত হলো। সবশেষ গত ১৯ অক্টোবর একদিনে শনাক্ত ছিল ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯১৪টি। এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। আক্রান্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক