১২ দিনে ১ লাখ রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০

ওমিক্রনের তাণ্ডব কিছুটা কমে এসেছে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমে এসেছে পাঁচ হাজারের ঘরে, শনাক্তের হারও কমছে। এর মধ্যেও দেশে গত ১২ দিনে শনাক্ত হয়েছেন এক লাখ করোনা রোগী। আর নতুন এই এক লাখ রোগীর মধ্য দিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগী সংখ্যা ১৯ লাখ ছাড়ালো। তবে এর আগের এক লাখ অর্থাৎ, ১৮ লাখ ছাড়িয়েছিল সাতদিনে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৩ জন। আর তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লাখ। দেশে এখন করোনাতে শনাক্ত রোগী আছেন ১৯ লাখ চার হাজার ৮২৬ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাতে তিনজন রোগী শনাক্ত হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর করোনাতে প্রথম আক্রান্ত রোগীর মৃত্যুর কথাও জানায় আইইডিসিআর।

এরপর প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণ গ্রাফে ঊর্ধ্বগতি-নিম্নমুখী সব চিত্রই দেখেছে দেশ। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দেখা গিয়েছে গত বছরের জুন-জুলাই ও আগস্ট মাসে। ডেল্টার তাণ্ডবে সেসময়ে দেশ একদিনে সর্বোচ্চ রোগী আর সর্বোচ্চ মৃত্যু দেখেছে। তবে আগস্টের শেষদিকে এসে সংক্রমণ কমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনাক্তের হার কমে আসে ১ শতাংশের কাছাকাছি। তবে বছর শেষে নতুন ত্রাসের জন্ম দেয় করোনার অতিসংক্রমণশীল ভ্যারিয়েন্ট ওমিক্রন। ডেল্টার তুলনায় পাঁচ থেকে ছয়গুণ বেশি সংক্রমণক্ষমতা নিয়ে ওমিক্রন ছড়াতে থাকে বাতাসের গতিতে। আর চলতি বছরের মধ্য জানুয়ারি থেকে সংক্রমণ ছিল ফের ঊর্ধ্বমুখী।

সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যে গত ১২ জানুয়ারি সরকারি হিসাবে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ছাড়ায়, এর ১৩ দিন পর ২৫ জানুয়ারি শনাক্ত ছাড়িয়ে যায় ১৭ লাখ।

আর তার ঠিক সাতদিন পর ১ ফেব্রুয়ারিতে শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে যায় ১৮ লাখ। তার ঠিক ১২ দিন পর শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ লাখ।

/জেএ/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ