করোনায় আরও ৩৪ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জন মারা গেছেন। এসময় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৮৭২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।

আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ১৭৫টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৪৫৮টি। এ পর্যন্ত  মোট এক কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ এবং এখনও পর্যন্ত ১৪ দশমিক ৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৭৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ২৪ মণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৩ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন,  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন,৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন,চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১  জন, খুলনায় ২ জন, বরিশালে ৪ জন,  সিলেটে ২ জন এবং রংপুরে ২ জন  মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন মৃত্যুবরণ করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং
প্রথম হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হচ্ছে স্যামসাং
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন