একজনের মৃত্যু, শনাক্তের হার ২ শতাংশের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৬:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৬:৫৫

করোনার নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে নতুন রোগী, শনাক্তের হার এবং মৃত্যু।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৮ মার্চ সকাল ৮টা থেকে ৯ মার্চ সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৩ জন আর মারা গেছেন একজন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৯৭ শতাংশ, অর্থাৎ দুই শতাংশের নিচে। গতকাল (৮ মার্চ) অধিদফতর ৪৪৬ জন নতুন রোগী, সাতজনের মৃত্যু এবং শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ বলে জানিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৩২৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন আর মারা যাওয়া একজনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৯৭ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৮২৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৩৭০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৪৩ হাজার ৯৯৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাক ৩৯ হাজার ২৮৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৯৭ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

মারা যাওয়া একজন পুরুষ এবং তার বয়স ৫১ থেকে ৬০ বছরের ভেতরে। তিনি সিলেট বিভাগের একটি সরকারি হাসপাতালে মারা গেছেন।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম