তিন জনের মৃত্যু, শনাক্ত ৩২৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৬:৪৭আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:৪৭

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী, শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৯ মার্চ সকাল ৮টা থেকে ১০ মার্চ সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৭ জন আর মারা গেছেন তিন জন।

এর আগে, বুধবার (৯ মার্চ) অধিদফতর ৩২৩ জন শনাক্ত আর একজনের মৃত্যুর কথা জানিয়েছিল। আর গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৯৭ শতাংশ।

অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৩২৭ জনকে নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন আর মারা যাওয়া তিন জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ২৯ হাজার ১০০ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৯ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ হাজার ৩৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৫২ হাজার ৭৪৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ৬৩৮টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে মোট রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই পুরুষ। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের দুই জন আর ৭১ থেকে ৮০ বছরের একজন।

মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুই জন আর খুলনা বিভাগের আছেন একজন। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম