৩৬ জেলায় নতুন রোগী নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৮:০৭আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:০৭

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা দুইদিন ধরে করোনাতে মৃত্যুহীন দিন পার করলো দেশ।

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন আর শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৬ জেলায় নতুন করে কেউ করোনাতে শনাক্ত হয়নি। বাকি জেলাগুলোর মধ্যে কেবল তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়। ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়; ১০৫ জন।

দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে এক জেলায়। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়; ১৬ জন।

আর বাকি ২৬ জেলায় শনাক্ত হয়েছে এক অঙ্কের রোগী।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত দুই বছর ধরে দেশে করোনা মহামারিতে সংক্রমণে ঊর্ধ্বগতি-নিম্নমুখী ধারা বেশ কয়েকবার দেখা গিয়েছে। তবে বর্তমানে দেশ করোনার স্বাভাবিক এবং স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে। তবে এ নিয়ে সতর্কবার্তাও দিয়েছে অধিদফতর।

তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনও উপায় নেই। দীর্ঘদিন আমাদের এগুলো মেনে চলতে হবে।

এখনি মাস্ক খুলে ফেলার মতো কোনও কিছু হয়নি জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা ভাবছেন, এর প্রভাব কমে গিয়েছে। রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষা কমে গিয়েছে। এরজন্য অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না বা মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন।

কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভাইরাসের এখনো ইভোল্যুশন হচ্ছে। আবারও নতুন করে কোনও ভ্যারিয়েন্ট আসবে কিনা সে শঙ্কাটা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব নতুন নতুন উপধরন বিএ.২ বা অন্য কিছু, তা চলে আসার সম্ভাবনা থাকবে।

ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যানসারের রোগী যারা স্টেরয়েড পাচ্ছেন তাদের ক্ষেত্রে ওমিক্রনও সিরিয়াস হতে পারে, বলেন অধ্যাপক রোবেদ আমিন।

আরও পড়ুন: টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই

/জেএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম