শনাক্ত ৫১ জন, মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৬:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:৩৫

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় একদিনে শনাক্ত ৫০ ছাড়িয়েছে। তবে আগের পাঁচ দিনের মতোই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সে হিসাবে করোনায় দেশ ষষ্ঠ দিনের মতো মৃত্যুহীন দিন দেখছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৬ এপ্রিল সকাল ৮টা থেকে ১৭ এপ্রিল সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। গতকালও (১৬ এপ্রিল) অধিদফতর ৫১ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল। এর আগে, ৪ এপ্রিল ৬১ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে শনাক্তের সংখ্যা ‘৫০’-এর নিচেই ছিল।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৫১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। আর মৃত্যু আগের মতোই ২৯ হাজার ১২৪ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক শূন্য চার শতাংশ আর এখন পর্যন্ত ১৪ দশমিক শূন্য দুই শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৮৯২টি আর নমুনা পরীক্ষা হয়েছে চার হাজার ৮৯৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৮০৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ তিন হাজার ৬৪৩টি।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ