টানা ১১ দিন মৃত্যু নেই, শনাক্ত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২২, ১৬:৫৭ আপডেট : ০২ মে ২০২২, ১৯:১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তবে শনাক্ত হয়েছেন ১০ জন। সোমবার (২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এ নিয়ে টানা ১১ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে ২৯ হাজার ১২৭ জন। এছাড়া মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জন।  

অধিদফতরের তথ্যমতে, ১ মে সকাল ৮টা থেকে ২ মে সকাল ৮টা পর্যন্ত করোনায় শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৮ লাখ ৯৬ হাজার ১ জন। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৭৭টি। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

/এসও/এপিএইচ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ