টানা তিন দিনে ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২২, ১৮:১২আপডেট : ২২ জুন ২০২২, ১৮:১২

দেশে করোনায় টানা ৩ দিনে তিন জনের মৃত্যু হয়েছে। গত ২০ জুন ২১ দিন পর করোনায় একজনের মৃত্যু হয়। এরপর ২১ ও ২২ জুন একজন করে মারা যান। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৬০০ জন এবং নারী ১০ হাজার ৫৩৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। মোট মৃতদের মধ্যে ঢাকায় মারা গেছেন ১২ হাজার ৮০৩ জন, চট্টগ্রামে ৫ হাজার ৮৬৩ জন, রাজশাহীতে ২ হাজার ১৪২ জন, খুলনায় ৩ হাজার ৭১৮ জন, বরিশালে ৯৮২ জন, সিলেটে ১ হাজার ৩২৯ জন, রংপুরে ১ হাজার ৪১৭ জন এবং ময়মনসিংহে ৮৮০ জন মারা গেছেন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় এবং প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

দেশে সম্প্রতি আবারও করোনা সংক্রমণ বেড়েছে। বুধবার শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছেন ১১৩৫ জন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মঙ্গলবার (২২ জুন) এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
বিশ্বে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ: ডব্লিউএইচও
তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়ায় চীন
সর্বশেষ খবর
পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি 
পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি 
টাকা হাতে পেয়ে সরকারি কর্মকর্তা বললেন ‘চেষ্টা করবো আগে করার’
টাকা হাতে পেয়ে সরকারি কর্মকর্তা বললেন ‘চেষ্টা করবো আগে করার’
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি