করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ১৯০২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৭:১৮আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮:৫০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০২ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১ হাজার ১০৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৬২ জন এবং শনাক্ত ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন।

রবিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৩০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৪৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৪৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। মৃত্যুবরণকারীদের বয়স ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকার ১ জন এবং চট্টগ্রামের ১ জন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম