ঢাকার ২৮ কেন্দ্রে শিশুদের টিকা বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ২০:০০আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২০:০০

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম  বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এর আগে গত ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৮টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটির  ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। ডিএনসিসির কেন্দ্রগুলো হচ্ছে— আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা গার্লস হাই স্কুল,  কুর্মিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশলয় বিদ্যা নিকেতন,  পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুরের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  বটমলি হোম বালিকা বিদ্যালয়।

ডিএসসিসির যেসব কেন্দ্রে টিকা দেওয়া হবে তা হলো— ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহুতটুলি রেঁনেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাতিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রায় আড়াই কোটি শিশুদের টিকার আওতায় আনা হবে। এই লক্ষ্যে পর্যাপ্ত টিকা সরকারের হাতে আছে।

উল্লেখ্য, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম