কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৮

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় কয়েকটি জেলায় সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইনস মাঠে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স এর এআইজি মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট ১৬-১৮ নভেম্বর সকাল আটটায় অনুষ্ঠিত হবে । লিখিত পরীক্ষা হবে ১৯ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৬ নভেম্বর সকাল দশটায়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার নির্ধারিত তারিখ ছিল ২-৪ নভেম্বর সকাল আটটায়, লিখিত পরীক্ষা ৫ নভেম্বর দুপুর দুইটায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১২ নভেম্বর সকাল ১০টায়।

কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

এদিকে কুমিল্লা, রাঙামাটি, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরে তিন পরীক্ষার মধ্যে শুধুমাত্র মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট এবং লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল দশটায়।

ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারে ওই তিন পরীক্ষারই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪-১৬ নভেম্বর সকাল আটটায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল দশটায়।

মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনা জেলায় তিন পরীক্ষার সময়সূচিতেই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হবে ১৪-১৬ নভেম্বর সকাল আটটায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর দুপুর দুইটায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর সকাল দশটায়। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ সকল জেলায় শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট হওয়ার কথা ছিল ১২-১৪ নভেম্বর সকাল আটটায়, লিখিত পরীক্ষা ১৫ নভেম্বর দুপুর দুইটায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় ছিল ২২ নভেম্বর সকাল দশটায়।

উপরোক্ত জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/আরটি/এমআর/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
০৩:২৮ পিএম
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
০৩:২৬ পিএম
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
০৩:২৪ পিএম
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
০৩:২২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ