৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৪:৫৩আপডেট : ২৭ মে ২০২২, ১৪:৫৯

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। 

মো. সোহরাব হোসাইন বলেন, ‘কোথাও কোনও অঘটন ঘটেনি।  খুলনায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একজন নারী পরীক্ষা গর্ভবতী থাকায় তার জন্যও পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

পরীক্ষা ছিল ২০০ নম্বরের। এ পরীক্ষায় প্রার্থী ছিলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, কেন্দ্র ও হল প্রধানসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

/এসএমএ/আইএ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
১০:২৩ পিএম
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
১০:১৯ পিএম
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
১০:১৪ পিএম
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
১০:০৭ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ