জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পার্ট-টাইম চাকরি, বেতন ৫০ হাজার

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে চাকরির খবর। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ।

চাকরি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৬:১৪ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:১৭

খণ্ডকালীন (পার্ট-টাইম) অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: খণ্ডকালীন অতিথি ভাষা প্রশিক্ষক ( জাপানি ভাষা)
পদসংখ্যা: ২০
মাসিক বেতন: ৫০,০০০ টাকা
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক ও  জাপানি ভাষা দক্ষতা পরীক্ষায় লেভেল এন-৩ পাস হতে হবে। জাপানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য; তবে এ ক্ষেত্রে জাপানিজ ভাষাগত দক্ষতায় ন্যূনতম লেভেল-এন-৪ পাস হতে হবে।

২. পদের নাম: খণ্ডকালীন অতিথি ভাষা প্রশিক্ষক (কোরিয়ান ভাষা)
পদসংখ্যা: ৫
মাসিক বেতন: ৫০,০০০ টাকা
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক ও কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় টপিক লেভেল-৩/ সমমান পাস হতে হবে। কোরিয়ায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তবে এ ক্ষেত্রে কোরিয়ান ভাষাগত দক্ষতায় ন্যূনতম  টপিক লেভেল-২/ সমমান পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওয়েবসাইট http://www.bmet.gov.bd  থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে অতপর পূরণ করে [email protected] এবং [email protected] ঠিকানায় মেইল করতে পারবেন।

বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৩ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।

আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
১২:৫৪ এএম
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
১২:৪১ এএম
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
১২:১৫ এএম
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
১২:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
যেভাবে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়
যেভাবে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়