থ্রি জিরো তত্ত্বকে বাস্তবায়ন করতে গণঅভ্যুত্থান হয়নি: ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৫:০২আপডেট : ১৯ জুন ২০২৫, ১৫:০২

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, আমরা কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্বকে জাতীয় নীতি আকারে গ্রহণ করি নাই। এই থ্রি জিরো তত্ত্বকে বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত ‘বাজেট সংলাপ ২০২৫’ এ তিনি এসব কথা বলেন।

থ্রি জিরো তত্ত্ব নিয়ে ফরহাদ মজহার বলেন, এই বাজেটে তারা বলছে তারা থ্রি জিরো বাস্তবায়ন করবে। কিন্তু এটার জন্য আমরা গণঅভ্যুত্থান করি নাই। আমরা চেয়েছি ভিন্ন ধরনের... বাজেটের নামে যে লুটপাটতন্ত্রকে অবৈধ, এটা পেলেই যথেষ্ট। আর তার তত্ত্ব (থ্রি জিরো) সম্পর্কে আমাদের বক্তব্য আলাদা। সেটা আমরা আলাদা করবো। এটা একটা ব্যক্তির স্বপ্ন আমরা এটার প্রসংশা করি। কিন্তু আমাদের কথা তার এই তত্ত্ব বাজেট প্রস্তাবনায় কেন? আন্তর্জাতিকভাবে এটার খ্যাতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই তত্ত্ব সঠিকভাবে নেই; এটা আলোচনার অধিকার আমাদের আছে। তাকে অসম্মান করার জন্য বলছি না, তবে এটা যদি বাজেটে ঢোকান তাহলে তিনি অসম্মানিত হবে।

এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই সরকার নির্বাচিত সরকার, তবে অন্তর্বর্তী বটে। আমাদের লুটেরা-মাফিয়াতন্ত্রওয়ালারা বলে এটা অনির্বাচিত সরকার। এই সরকারকে আমরা মেনে নিয়েছি কেন...যেহেতু আমরা মনে করি জনগণ তাদের এটা দিয়েছে। কাজেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি।

তিনি বলেন, এই বাজেটটা আমাদের যথেষ্ট সন্তুষ্ট করতে পারে নাই। যে স্পিরিটটা আমরা বাজেটে দেখতে চেয়েছি, সেটা দেখি নাই।

গণঅভ্যুত্থানের পরে কালো টাকা সাদা হয় কোন যুক্তিতে প্রশ্ন রেখে ফরহাদ মজহার বলেন, লুটপাটতন্ত্রের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো কালো টাকা সাদা করা। অবশ্যই এটাকে সংশোধন করতে হবে। কালো টাকা এখন সাদা হয় কোন যুক্তি? গণঅভ্যুত্থানের পরে এটা করার কোনও যুক্তি নেই।

তিনি বলেন, বাজেটে সেনাবাহিনীর জন্য আমরা কীভাবে খরচ করি তার কোনও স্পষ্ট উল্লেখ নাই। এটা হতে পারে না। আমাদের এদিকে মায়ানমার, ওদিকে ভারত। তার মধ্যে যদি আমরা ঠিকে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাকে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর তা করতে হলে এর জন্য খরচ আছে। এটা একটা ন্যায্য খরচ। সেই খরচ আমি কোথা থেকে তুলবো, কে দেবে? এটা থাকতে হবে, যে টাকাটা কোথায় খরচ হচ্ছে? বাজেটে খরচ কোথায় হচ্ছে, এটা লুকিয়ে রাখা একটি খারাপ লক্ষণ।

ফরহাদ মজহার বলেন, ৮ তারিখে (গত বছরের ৮ আগস্ট) যে সরকার গঠন করলেন, লুটপাটতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু আপনি এই সরকার করেছেন। এই সরকারের আসলে কোনও ক্ষমতা নেই। এখন যে টিকে আছে এটা বিরাট ব্যাপার।

/এএজে/আরকে/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম