নানার সূত্রে বাংলাদেশের হয়ে খেলতে রাজি জায়ান হাকিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুন ২০২৫, ১৫:১৬আপডেট : ১৯ জুন ২০২৫, ১৫:১৬

বাংলাদেশ জাতীয় দলে চলছে প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর হিড়িক। সবশেষ ইংল্যান্ড অষ্টম ডিভিশনে খেলা জায়ান হাকিমকে লাল সবুজ দলের জার্সিতে খেলানোর চেষ্টা চলছে। এরই মধ্যে ২৬ বছর বয়সী জায়ান বাংলাদেশ দলে খেলার জন্য সম্মতি দিয়েছেন।  সম্মতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আনুষাঙ্গিক কাগজ পত্রও পাঠিয়ে দিয়েছেন তিনি। 

জায়ান সবশেষ ইংল্যান্ডের অষ্টম ডিভিশনের ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ১৮ গোল করেছেন। অ্যাসিস্ট রয়েছে ৭ টি। নতুন মৌসুমে তার সপ্তম ডিভিশনে খেলার কথা রয়েছে।  নম্বর নাইন পজিশনে খেললেও জায়ান লেফট উইং ও ব্যাকে খেলতে সিদ্ধহস্ত। 

জায়ানের নানা বাংলাদেশি, বাড়ি নোয়াখালী। সেই নানা বিয়ে করেছেন স্প্যানিশ এক নারীকে। জায়ানের মা আবার অ্যান্টিগার বারমুডায় পরিণয়ে আবদ্ধ হয়েছেন। তাই বাবার সূত্র ধরে বারমুডার হয়ে দুটো ম্যাচও খেলেছেন জায়ান। তবে ফিফার নিয়মে থেকে বাংলাদেশি নানার সূত্র ধরে এখন জায়ান লাল সবুজ জার্সিতে খেলার জন্য রাজি হয়েছেন। 

এখন শুরুতে তার জন্ম নিবন্ধন হবে। এরপর জায়ানের ইংল্যান্ড ও বারমুডার ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেটের পর বাংলাদেশের পাসপোর্ট তৈরির কাজ শুরু হবে। এই প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ সভাপতি ও টিমস কমিটির কো চেয়ারম্যান ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জায়ান হাকিমের পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র আমরা হাতে পেয়েছি। সে বাংলাদেশের হয়ে খেলতে রাজি।’

আসছে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে জায়ানকে আশা করা হচ্ছে।  তার আগে বাংলাদেশের পাসপোর্ট, ইংল্যান্ড এফএ, ক্লাব ও ফিফা থেকে ছাড়পত্র লাগবে। বাফুফে আশাবাদী দ্রুত সবকিছু হয়ে যাবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী