রেলওয়েতে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি চাকরির খবর, একাধিক পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৫:২৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৫:৪২

বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চার ক্যটাগরির পদে মোট ৪৯৩ জন নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১৮ মার্চ শুরু হয়ে চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

১. পদের নাম: ফিল্ড কানুনগো
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

২. পদের নাম: গার্ড গ্রেড-২
পদসংখ্যা: ১১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে।

৩. পদের নাম: আমিন
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ডিপ্লোমা-ইন সার্ভে সনদ থাকতে হবে।

৪. পদের নাম: পয়েন্টসম্যান
পদসংখ্যা: ৩৫১
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। পদটিতে পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতীত সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ মার্চ ২০২৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://br.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: ১, ২ ও ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
০১:০৫ এএম
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
০১:০০ এএম
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
১২:৫৪ এএম
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
১২:৩৫ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ