৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

চাকরি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১৯:২২

৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি, লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬, লিখিত পরীক্ষার ফল ৩০ জুলাই ২০২৬, আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।

১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

১৭৫৫ টি পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন, কৃষি ক্যাডারে ১২০ জন, সাধারণ শিক্ষায় প্রভাষকের পদ ১৩৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৬টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে পদ ২১টি।

নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৭১টি, দশম গ্রেডের পদ ৪২টি, ১১তম গ্রেডের ২৭৮টি, ১২তম গ্রেডের পদ ৪টি।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
০৩:০০ এএম
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
০২:৪৭ এএম
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
০২:৩৮ এএম
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
০২:২১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ