এসএসসি পাসে সিপাহি পদে লোকবল নিচ্ছে বিজিবি

সরকারি চাকরির খবর। একাধিক পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১৫:৩৭আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:৩৮

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। বাহিনীটিতে ১০৫তম ব্যাচে সিপাহি (জিডি) পদে আবেদন গ্রহণ চলছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে থাকতে হবে।

বেতন স্কেল ও অন্যান্য সুবিধাদি: ৯,০০০-২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ১৯ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছর। (জন্ম তারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮ এর মধ্যে হতে হবে)।

শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি।
বুকের মাপ: পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবে: 
ক. এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।
খ. সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানপাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ. অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত থাকবে।
ঘ. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
ঙ. চারিত্রিক সনদপত্র (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত)।
চ. সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
ছ. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।
জ. জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি। 

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
১২:০০ এএম
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
২০ জুলাই ২০২৬
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
২০ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
২০ জুলাই ২০২৬
চাকরি বিভাগের সর্বশেষ
ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার ১০ কারণ
ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার ১০ কারণ
কেন চাকরিতে টিকছেন না গ্র্যাজুয়েটরা, পরিত্রাণের উপায় কী
কেন চাকরিতে টিকছেন না গ্র্যাজুয়েটরা, পরিত্রাণের উপায় কী
সাক্ষাৎকারে নিয়োগদাতার শেষ প্রশ্নের সেরা জবাব কী হতে পারে
সাক্ষাৎকারে নিয়োগদাতার শেষ প্রশ্নের সেরা জবাব কী হতে পারে
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে
চাকরির সাক্ষাৎকারে ‘নিজের সম্পর্কে বলুন’ প্রশ্নের উত্তর দেবেন যেভাবে
নিয়োগদাতার নজর কাড়তে চাকরির ই-মেইলে মানুন এই ১০ নিয়ম
নিয়োগদাতার নজর কাড়তে চাকরির ই-মেইলে মানুন এই ১০ নিয়ম