অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

চাকরি ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৯:৪৫ আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:৪৫

দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ঢাকার গুলশান-১ এলাকায় অফিসভিত্তিক পূর্ণকালীন (ফুলটাইম) চাকরিতে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন।

পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কর্পোরেট যোগাযোগ ব্যবস্থা ও তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেলেও নতুনরাও আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
পদসংখ্যা: একটি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর (তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: গুলশান-১, ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে

যেসব সুবিধা পাবেন

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • প্রভিডেন্ট ফান্ড
  • গ্র্যাচুইটি সুবিধা
  • সপ্তাহে দুই দিন ছুটি
  • দুপুরের খাবারের সুবিধা
  • বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)
  • বছরে দুটি উৎসব বোনাস
  • জীবন বিমা সুবিধা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত)
  • হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়
  • পিক অ্যান্ড ড্রপ সুবিধা
  • ডে-কেয়ার সেবা
  • অ্যাপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অ্যাপেক্স ফুটওয়্যারে অফিসার পদে নিয়োগ এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২২ জুলাই ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৬।

/এমএএল/ 
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
শুষ্ক ত্বকে আর্দ্রতা জোগাবে শিট মাস্ক
০৯:১৫ এএম
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
০৯:১২ এএম
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার
০৯:১২ এএম
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে
০৯:০২ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদনের বাকি এক দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদনের বাকি এক দিন
জনবল নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
জনবল নেবে আকিজ বশির গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন
১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ, আবেদনের বাকি ৬ দিন