সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, ৭ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৯:৪৫আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৪৫

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীন ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • কর্মস্থল: ঢাকা

বয়সসীমা

১৫ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনও ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

  • ১–৩ নম্বর পদ: ২২৩ টাকা
  • ৪–৭ নম্বর পদ: ৫৬ টাকা

আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।

/এমএএল/ 
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
০৪:৩০ পিএম
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
০৪:১৩ পিএম
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
০৪:১২ পিএম
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
০৪:০৮ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
ব্যবস্থাপনা পরিচালক নেবে এসএমই ফাউন্ডেশন 
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
নিজের দক্ষতা দিয়েই তৈরি করুন পেশাগত যোগাযোগ
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি