ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন

চাকরি ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। প্রতিষ্ঠানটির গাজীপুরের প্রধান কার্যালয়ে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস (Cereals Lab-BRRI) প্রকল্পের আওতায় দুই ক্যাটাগরির পদে মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে।

যে দুই পদে নিয়োগ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে একজন এবং বৈজ্ঞানিক সহকারী পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ব্লাস্ট রোগ, খরা, উচ্চ তাপমাত্রা ও অ্যানারোবিক জার্মিনেশনসংক্রান্ত অগ্রাধিকার গবেষণার জন্য এসব পদে উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। 

বিজ্ঞপ্তিটি ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক দিনকাল পত্রিকা ও ব্রির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগ্যতা

বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী গবেষক অথবা কৃষি গবেষণায় কমপক্ষে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের কাজের ক্ষেত্র হবে উদ্ভিদ প্রজনন, বিশেষ করে Drought Program Priority–1।

বৈজ্ঞানিক সহকারী পদে যোগ্যতা

বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কৃষিতে কমপক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষা জীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ থাকতে হবে। এ ছাড়া বৈজ্ঞানিক সহকারী হিসেবে অথবা কৃষি গবেষণায় কমপক্ষে এক বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে উদ্ভিদ প্রজননে চারজন এবং উদ্ভিদ রোগতত্ত্বে একজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

প্রকল্পের নীতিমালা অনুযায়ী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে মাসিক সাকুল্য বেতন ৫০ হাজার টাকা এবং বৈজ্ঞানিক সহকারী পদে ২৮ হাজার টাকা দেওয়া হবে। এর বাইরে বছরে সাকুল্য বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং সাকুল্য বেতনের ২০ শতাংশ সমমানের বৈশাখী ভাতা দেওয়া হবে।

বয়স ও জেলার যোগ্যতা

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে উভয় পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বাংলাদেশের সব জেলার যোগ্য ও প্রকৃত নাগরিক এসব পদে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম এবং শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। এর সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) সংযুক্ত করতে হবে।

আবেদন ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা—মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র বা কাউন্সিলর কর্তৃক দেওয়া নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। একই সঙ্গে প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।

আবেদন ফি ৩০০ টাকা

আবেদন ফি হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘CRCIL BRRI, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর’-এর অনুকূলে অফেরতযোগ্য ৩০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদন করা পদের নাম এবং প্রকল্পের নাম ‘Cereals Lab-BRRI’ স্পষ্টাক্ষরে লিখতে হবে।

আবেদনের শেষ সময় 

প্রার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর Cereals Lab-BRRI-2/2026/2852। ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং পরদিন ৩ সেপ্টেম্বর তা প্রকাশ করা হয়। কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কৃষিতে ডিপ্লোমাধারী চাকরিপ্রার্থীদের জন্য এ নিয়োগে আবেদনের সুযোগ রয়েছে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
০৬:১৪ পিএম
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
০৬:১২ পিএম
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
০৬:০২ পিএম
৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 
৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 
০৬:০১ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
বেপজায় ২০ পদে নিয়োগ
বেপজায় ২০ পদে নিয়োগ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
চিত্রনাট্যের মনস্তত্ত্ব থেকে অর্থনীতি: পপ-কালচার গবেষণায় যেভাবে গড়বেন ক্যারিয়ার
প্রক্সি দিয়ে মিলেছে চাকরি, কর্ম কমিশনে যোগ দিতে এসে ধরা যুবক
প্রক্সি দিয়ে মিলেছে চাকরি, কর্ম কমিশনে যোগ দিতে এসে ধরা যুবক