৯৯৯-এ ফোন দিয়ে স্ত্রী বললেন, মেরে ফেলেছি 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১

পারিবারিক কলহ এবং অন্য নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে ক্ষিপ্ত হ‌য়ে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে খুন কে‌রেন স্ত্রী। প‌রে জাতীয় জরু‌রি সেবা ৯৯৯ নম্বর-এ ফোন ক‌রে পু‌লি‌শের কা‌ছে আত্মসমর্পণ ক‌নেন রেহেনা আক্তার নামে ওই নারী। হত‌্যাকা‌ণ্ডের শিকার ব‌্যক্তি হলেন মাহফুজুর রহমান (৪০)।

বৃহস্প‌তিবার (৩ সে‌প্টেম্বর) দুপুুর সা‌ড়ে ১২টার দি‌কে রাজধানীর সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, স্বামী‌কে খু‌নের পর রেহেনা আক্তার ‌নি‌জেই ৯৯৯-এ ফ্নে ক‌রেন। তি‌নি জানান, আগের দিন রাতে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়েছি‌লেন। এতে তার স্বামী গভীর ঘু‌মে আচ্ছন্ন হ‌য়ে প‌ড়েন। প‌রে ইট দিয়ে মাথায় আঘাত করে স্বামী‌কে খুন করেছেন তি‌নি। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়‌টি সবুজবাগ থানাকে জানায়। প‌রে থানা পু‌লি‌শের এক‌টি টিম গি‌য়ে ঘাতক নারী‌কে আটক ও নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে। 

আনোয়ার সাত্তার জানান, প্রাথমিকভাবে জানা গে‌ছে, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা তার স্বামীকে খুন করেছেন। 

এ সংক্রান্তে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
মিরপুরে অস্ত্র-গুলিসহ শুটার জাকির গ্রেফতার
শিক্ষিকা হত্যায় নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা এখনই সম্ভব নয়: ডিবি
সর্বশেষ খবর
চীনা উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল
চীনা উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল
বর্ষার প্রিয় তাল, মৌসুমি এই ফলে লুকিয়ে যত উপকার
বর্ষার প্রিয় তাল, মৌসুমি এই ফলে লুকিয়ে যত উপকার
৯ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
৯ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন