বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ

চাকরি ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ৩টি ক্যাটাগরিতে মোট ৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক আজকের পত্রিকা ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (উন্নয়ন), সহকারী পরিচালক (অর্থ) এবং লিয়াজো অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে একজন করে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত আবেদন ফরমে সরাসরি অথবা ডাকযোগে আবেদন আহ্বান করা হয়েছে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

যে ৩ পদে নিয়োগ

সহকারী পরিচালক (উন্নয়ন) পদে একজন এবং সহকারী পরিচালক (অর্থ) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উভয় পদই নবম গ্রেডের। এ দুই পদের বেতনস্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

এ ছাড়া লিয়াজো অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদটি দশম গ্রেডের এবং এর বেতনস্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী পরিচালক (উন্নয়ন) পদে অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রয়োজন। পরিকল্পনা ও উন্নয়ন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী পরিচালক (অর্থ) পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম (অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য প্রতিষ্ঠানে হিসাবসংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

লিয়াজোঁ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে বি.কম, অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী এবং অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

সহকারী পরিচালক পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং লিয়াজো অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে দশম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতন দেওয়া হবে। এ ছাড়া সরকারি ও প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন ফি

প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২ হাজার টাকা জমা দিতে হবে। যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে ২ হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংগ্রহ করতে হবে। পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্রথমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://bshi.gov.bd/ থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর আবেদন ফরমের প্রতিটি ঘর নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

দরখাস্তের খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বেলা ২টার মধ্যে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য ডাকযোগে, মোবাইল ফোন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার সংশ্লিষ্ট মূল সনদ সঙ্গে রাখতে হবে।

নিয়োগে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

বিজ্ঞপ্তিটি দেখুন...

বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ

বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
১০:১০ এএম
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
১০:০৭ এএম
৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
১০:০১ এএম
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
১০:০০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ