ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ

চাকরি ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

বেসরকারি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচআরএম লিমিটেড। প্রতিষ্ঠানটির চারটি ভিন্ন পদে মোট ৮৩ জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে আবেদনের শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ২০২৬।

চার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অফিসার, কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার এবং এডুকেশন প্রোগ্রাম অফিসার পদে জনবল নেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন আলাদা।

জুনিয়র অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন

জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে নতুন স্নাতকদেরও আবেদনের সুযোগ রয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ১৮ হাজার টাকা। এর সঙ্গে বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ রয়েছে। এ পদে গ্রাহকের তথ্য সংগ্রহ ও যাচাই, গ্রাহকের জিজ্ঞাসা ও সমস্যা সমাধান এবং নির্ধারিত আপসেল ও ক্রস-সেল লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

উইকিমিডিয়া বাংলাদেশে ৩ পদ

ই-জোন এইচআরএম লিমিটেডের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশে কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট, অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার এবং এডুকেশন প্রোগ্রাম অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট পদে কমিউনিকেশনস, পাবলিক রিলেশনস, মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, আউটরিচ বা ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্টে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ পদের মাসিক বেতন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। পাশাপাশি দুটি উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা সুবিধা রয়েছে।

অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এনজিও খাতে অ্যাকাউন্টিং, অফিস প্রশাসন বা এইচআর ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদের মাসিক বেতন ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। সঙ্গে দুটি উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়া হবে।

এডুকেশন প্রোগ্রাম অফিসার পদে শিক্ষা, সমাজবিজ্ঞান, গণিত বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রশাসনিক সহায়তা বা প্রোগ্রাম সমন্বয়ে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ পদের মাসিক বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া দুটি উৎসব ভাতা ও স্বাস্থ্যবীমা সুবিধা রয়েছে।

প্রার্থীর বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর উল্লেখ করা হয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে।

কর্মস্থল ঢাকা

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল ঢাকা। তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত জব পোর্টালে https://ezjobsbd.com/jobs/363 গিয়ে ‘Apply Online’ অপশনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ ও সিভি আপলোড করতে হবে।

এ ছাড়া পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে। আবেদনকারীদের পদভেদে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

ই-জোন এইচআরএম লিমিটেডের এ নিয়োগে পদভেদে আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের শেষ তারিখ দেখে সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখুন... 

ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ

ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
১০:১৮ এএম
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
বারনই নদীতে মাছ মরে ভেসে ওঠার কারণ খুঁজতে তদন্ত কমিটি
১০:১৬ এএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
১০:১৪ এএম
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
১০:১০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
পডকাস্ট প্রডিউসার: কনটেন্ট দুনিয়ায় নতুন পেশা
পডকাস্ট প্রডিউসার: কনটেন্ট দুনিয়ায় নতুন পেশা
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
বাংলাদেশ শিশু হাসপাতালে একাধিক পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন