প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ২টি ক্যাটাগরির পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১০ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) পদে ৭ জন এবং সহকারী পরিচালক (লাইব্রেরি) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। পদ দুটিই ৯ম গ্রেডের। এ গ্রেডে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং আবেদন করা যাবে ৮ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের dcd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) পদে যোগ্যতা
সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এই পদে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, যা ৯ম গ্রেডের আওতাভুক্ত।
সহকারী পরিচালক (লাইব্রেরি) পদে যোগ্যতা
সহকারী পরিচালক (লাইব্রেরি) পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।
এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, যা ৯ম গ্রেডের।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য।
বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগে বাংলাদেশের সব জেলার যোগ্য ও আগ্রহী নাগরিকরা আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট জেলার প্রার্থীদের জন্য আলাদা সীমাবদ্ধতা রাখা হয়নি।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন। মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৪০ থেকে ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও বার্ষিক উৎসব বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রথমে dcd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘Application Form’ অপশনে ক্লিক করে যে পদে আবেদন করতে চান, সেটি নির্বাচন করতে হবে।
Teletalk Alljobs-এর প্রিমিয়াম মেম্বার হলে ‘Yes’ নির্বাচন করে আইডি দিতে হবে। মেম্বার না হলে ‘No’ নির্বাচন করে মূল আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরমে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্য মূল সনদ অনুযায়ী নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইটের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদন ফরম সঠিকভাবে Submit করার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি
সকল পদের জন্য মূল আবেদন ফি ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা, অর্থাৎ মোট ২২৩ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা।
আবেদন ফরম Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে।
প্রথম SMS হিসেবে DCD <space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DCD ABCDEF।
এরপর দ্বিতীয় SMS হিসেবে DCD <space> YES <space> PIN Code লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DCD YES 12345678।
User ID ও PIN উদ্ধারের নিয়ম
User ID জানা থাকলে PIN নম্বর উদ্ধারের জন্য DCD <space> Help <space> User <space> User ID লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ: DCD Help User ABCDEF।
আবার PIN নম্বর জানা থাকলে User ID উদ্ধারের জন্য DCD <space> Help <space> PIN <space> PIN No লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। উদাহরণ: DCD Help PIN 12345678।
টেলিটক ফি জমা দেওয়ার সঠিক SMS কোডের ক্ষেত্রে Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
আবেদনের আগে যেসব বিষয় প্রস্তুত রাখতে হবে
আবেদনের আগে প্রার্থীদের সব পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, বোর্ড এবং প্রাপ্ত জিপিএ/সিজিপিএসহ শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্মনিবন্ধন সনদের নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা হাতের কাছে রাখতে হবে।
অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর প্রস্তুত রাখতে হবে। অস্পষ্ট বা ভুল মাপের ছবি ও স্বাক্ষরের কারণে আবেদন বাতিল হতে পারে।
আবেদন শুরু হবে ১৩ সেপ্টেম্বর ১০টায় এবং শেষ হবে ৮ অক্টোবর বিকাল ৫টায়।
বিজ্ঞপ্তিটি দেখুন...








