অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস

তথ্যপ্রযুক্তি ডেস্ক  
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

প্রতিদিনের ব্যবহারে কাজে না লাগলেও, অ্যান্ড্রয়েড ফোনে অনেক সেটিংস ডিফল্টভাবেই চালু থাকে। এসব অপ্রয়োজনীয় সেটিংস ব্যাকগ্রাউন্ডে অযথাই ফোনের বিভিন্ন রিসোর্স খরচ করতে থাকে। ফলে ফোনের পারফরমেন্সে প্রভাব পড়ার পাশাপাশি ব্যাটারি ও মোবাইল ডেটার ব্যবহারও বাড়তে পারে। প্রয়োজন অনুযায়ী এসব সেটিংস বন্ধ রাখলে ফোনের রিসোর্সের ব্যবহার কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।  

১. অ্যাপের অটো আপডেট বন্ধ রাখুন 

প্লে স্টোরে থাকা অ্যাপগুলো নতুন সংস্করণ প্রকাশ হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার সুবিধা অনেকের জন্য সময় বাঁচায়। তবে একাধিক অ্যাপ একসঙ্গে আপডেট হলে মোবাইল ডেটা ও ব্যাটারি খরচ বাড়তে পারে। স্বয়ংক্রিয় আপডেট করার জন্য প্লে স্টোর > প্রোফাইল ছবি > সেটিংস > নেটওয়ার্ক প্রেফারেন্স > অটো-আপডেট অ্যাপস > ডোন্ট অটো-আপডেট অ্যাপস নির্বাচন করা যায়। এতে ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাপ আপডেট করতে পারবেন।

২. ওয়াই-ফাই ও ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করুন

ফোনের ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ থাকলেও আশপাশের নেটওয়ার্ক ও ডিভাইস শনাক্ত করতে স্ক্যানিং ফিচারটি চালু থাকতে পারে। অবস্থান নির্ণয় বা কাছাকাছি ডিভাইস শনাক্ত করার ক্ষেত্রে এই সুবিধা কাজে লাগলেও তা নিয়মিত ব্যবহারে সাধারণত কাজে লাগেনা। তাই প্রয়োজন না হলে সেটিংস > লোকেশন > লোকেশন সার্ভিসেস > ওয়াই-ফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করতে হবে। এতে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় স্ক্যানিং কমবে এবং কিছু ক্ষেত্রে ব্যাটারি খরচও কমতে পারে।

৩. অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখুন

কিছু অ্যাপ সরাসরি ব্যবহার না করলেও, ব্যাকগ্রাউন্ডে সচল থেকে ইন্টারনেট ও ব্যাটারি উভয়ই খরচ করতে পারে। বিশেষ করে কম ব্যবহৃত শপিং, গেম বা বিনোদনের অ্যাপগুলো এভাবে মোবাইল ডেটা খরচ করতে পারে। নির্দিষ্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করতে সেটিংস > অ্যাপস > পছন্দের অ্যাপ > মোবাইল ডেটা ইউসেজ > ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটি বন্ধ করতে হবে। এতে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটা ব্যবহার করতে পারবে না। ফলে ডেটা খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

৪. অ্যাপের অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন

অনেক অ্যাপ ব্যবহারের প্রয়োজন না থাকলেও লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন বা কনট্যাক্টসের মতো বিভিন্ন অনুমতি নিয়ে রাখে। এসব অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ করলে ব্যক্তিগত তথ্যের ওপর অ্যাপের প্রবেশাধিকার কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যক্রমও নিয়ন্ত্রণে রাখা যায়। এ জন্য সেটিংস > প্রাইভেসি > পারমিশন ম্যানেজার-এ গিয়ে লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন বা প্রয়োজনীয় অন্য বিভাগ নির্বাচন করতে হবে। এরপর যে অ্যাপটির অনুমতি পরিবর্তন করতে চান, সেটি নির্বাচন করে ‘ডোন্ট অ্যালাও’ বেছে নিতে হবে।

৫. ‘মোবাইল ডেটা অলওয়েজ অ্যাক্টিভ’ বন্ধ রাখুন

ওয়াই-ফাই সংযুক্ত থাকলেও মোবাইল ডেটা সবসময় সক্রিয় রাখার একটি অপশন অ্যান্ড্রয়েডের ডেভেলপার সেটিংসে রয়েছে। সাধারণ ব্যবহারকারীর জন্য এর প্রয়োজন সবসময় হয় না। এটি বন্ধ করতে প্রথমে সেটিংস > অ্যাবাউট ফোন > বিল্ড নম্বর-এ পরপর সাতবার ট্যাপ করে ডেভেলপার অপশন চালু করতে হবে। এরপর সেটিংস > সিস্টেম > ডেভেলপার অপশন > মোবাইল ডেটা অলওয়েজ অ্যাক্টিভ বন্ধ করতে হবে। এতে ওয়াই-ফাই ব্যবহারের সময় মোবাইল ডেটা অপ্রয়োজনীয়ভাবে সক্রিয় থাকার প্রবণতা কমতে পারে এবং ব্যাটারি ব্যবহারেও কিছুটা সাশ্রয় হতে পারে। 

/এসটি/ 
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ