সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির অস্থায়ী শূন্য পদে ৬টি ক্যাটাগরিতে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ময়মনসিংহ অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সিপাই এবং অফিস সহায়ক পদে জনবল নেওয়া হবে। আবেদন করতে পারবেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা। তবে এতিম ও প্রতিবন্ধী কোটাভুক্ত প্রার্থীরা যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ
মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়
পদের সংখ্যা: ৬টি ক্যাটাগরি
মোট পদ: ৩৭টি
চাকরির ধরন: সরকারি চাকরি
কর্মস্থল: ময়মনসিংহ
বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি ও স্নাতক
বেতন: ৮,২৫০ থেকে ২৬,৫৯০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।
কোন পদে কত নিয়োগ
কম্পিউটার অপারেটর: ২টি পদ। বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৩। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
উচ্চমান সহকারী: ৫টি পদ। বেতন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৪। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। Word Processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
ডাটা এন্ট্রি অপারেটর: ২টি পদ। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, গ্রেড-১৬। স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি পদ। বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা, গ্রেড-১৬। স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। Word Processing, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
সিপাই: ১৫টি পদ। বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৭। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক: ৭টি পদ। বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা, গ্রেড-২০। স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
বয়স ও জেলার শর্ত
আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে জেলা সংক্রান্ত শর্ত প্রযোজ্য নয়।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আবেদন করতে হবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহের নির্ধারিত টেলিটক cevmym.teletalk.com.bd পোর্টালে।
প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আবেদন করতে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্মনিবন্ধন সনদ নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রয়োজন হবে। আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত মাপ ও আকারে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদন করার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে প্রথমে CEVMYM <space> User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর CEVMYM <space> YES <space> PIN লিখে একই নম্বরে এসএমএস পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে cevmym.teletalk.com.bd ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিটি দেখুন...









