পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) জনবল নিয়োগে আবেদন চলছে। প্রতিষ্ঠানটিতে ৬ ক্যাটাগরির পদে ১১ থেকে ১৬তম গ্রেডে মোট ১১২ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
৬ পদে নেওয়া হবে ১১২ জন
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী হিসাব কর্মকর্তা, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, উচ্চ বিভাগীয় সহকারী এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নেওয়া হবে।
কোন পদে কত নিয়োগ
সহকারী হিসাব কর্মকর্তা পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। পদটি ১১তম গ্রেডের। বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে নেওয়া হবে ৩৭ জন। ১২তম গ্রেডের এ পদে বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) পদে ১৪ জন এবং উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) পদে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদ ১৪তম গ্রেডের। বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
এ ছাড়া নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) পদে ১৪ জন এবং নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) পদে ১৩ জন নেওয়া হবে। ১৬তম গ্রেডের এসব পদে বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
আবেদনকারীর বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের এ নিয়োগে আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
আগে আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা
২১ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।