স্টামফোর্ডে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো’, অন-স্পট চাকরি পাবেন শিক্ষার্থীরা

চাকরি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫

ফ্রেশ গ্র্যাজুয়েটদের অন-স্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অন-স্পট চাকরির ব্যবস্থা, চাকরির বাজার সম্পর্কে ধারণা, পেশাগত সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের (সিসিপিসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা হেরিটেজ এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

আয়োজকরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রম থাকবে।

ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অন-স্পট চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিল্প খাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এই ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ তারই অংশ।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
০৬:০৭ পিএম
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
০৫:৫৪ পিএম
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
০৫:৫২ পিএম
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
০৫:৪৮ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের নিয়োগ, আবেদনের বাকি ৯ দিন
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ জনের নিয়োগ, আবেদনের বাকি ৯ দিন
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত