চাকরি-ইন্টার্নশিপের হাজারো সুযোগ, স্টামফোর্ডে জমজমাট ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬

হাতে জীবনবৃত্তান্ত, চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ছিল তরুণদের প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। আয়োজকদের ভাষ্য, দীর্ঘ ২৪ বছর পর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বড় পরিসরে এমন একটি ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (CCPC)-এর উদ্যোগে এবং JCI Dhaka Diplomats, JCI Dhaka Heritage ও JCI Dhaka Impact-এর সহযোগিতায় এ ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়েছে।

ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সপোতে অংশ নেওয়া ৪০টির বেশি দেশি, বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তথ্য নেন।

ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
চট্টগ্রাম বন্দরের আরও দুই টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে
১০:০২ এএম
রাতভর পাহাড় সাবাড়, মাটি যাচ্ছে সরকারি প্রকল্পে
রাতভর পাহাড় সাবাড়, মাটি যাচ্ছে সরকারি প্রকল্পে
১০:০১ এএম
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
১০:০০ এএম
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
১০:০০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
বিভিন্ন শাখায় ম্যানেজার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
ঢাকার কর অঞ্চলে ৪৯ পদে নিয়োগ, সুযোগ পাবেন এক জেলার বাসিন্দারা 
ঢাকার কর অঞ্চলে ৪৯ পদে নিয়োগ, সুযোগ পাবেন এক জেলার বাসিন্দারা 
৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা
৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী