বাদল ফারাজীর প্যারোলে মুক্তি বাস্তবায়নে পুলিশের এসকর্ট চেয়েছে আসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩১

ভারতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর বন্দি প্রত্যর্পণ আইনে দেশে ফিরিয়ে আনা হয় বাদল ফারাজীকে। এখন তার চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ এসকর্ট দেওয়ার অনুরোধ জানিয়েছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সোমবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানায় সংস্থাটি। আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা ওই চিঠির সঙ্গে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা প্যারোল মুক্তির আদেশের কপিও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাদল ফারাজী ভারতে একটি মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশ সরকার বন্দি প্রত্যর্পণ আইনের আওতায় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনে। তাঁর মুক্তির জন্য আসক হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নম্বর: ১৩৭৬/২০১৯) দায়ের করে।

সম্প্রতি গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে বাদল ফারাজীকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে প্যারোলে মুক্তির পর তাকে তার স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

আসক জানায়, কারাগার সূত্রে তারা জানতে পেরেছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের ব্যবস্থা করা হলে, বাদল ফারাজীকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

দীর্ঘদিনের কারাভোগ ও আইনি প্রক্রিয়ার পর বাদল ফারাজীর প্যারোলে মুক্তির এই সুযোগকে তার ও পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক বিষয় হিসেবে উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্যারোলে মুক্তির আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পুলিশ এসকর্ট প্রদান ও তাকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

 

/এসও/এপিএইচ/   
সম্পর্কিত
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
কারাগারে স্রোতের মতো ঢুকছে ইয়াবা, বন্দিদের অর্ধেকই মাদক মামলার আসামি
দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ রুবেল
সর্বশেষ খবর
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণ ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণ ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 
‘ডিফেন্ডার’-এর নকশা নকলের অভিযোগে ইউরোপে নিষিদ্ধ চীনা এসইউভি
‘ডিফেন্ডার’-এর নকশা নকলের অভিযোগে ইউরোপে নিষিদ্ধ চীনা এসইউভি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক