পঞ্চম বর্ষে পদার্পণে মূল্যছাড় দিচ্ছে ইউএস বাংলা

জার্নি রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ২২:০২আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:০৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চতুর্থ বর্ষপূর্তির কেক কাটার মুহূর্ত (ছবি: সংগৃহীত) চার বছর পূর্ণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (১৭ জুলাই) পঞ্চম বর্ষে পদার্পণ করেছে তারা। এ উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনও গন্তব্যের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় (ডিসকাউন্ট) দিচ্ছে দেশের এই বেসরকারি আকাশসেবা প্রতিষ্ঠান।

এদিকে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এয়ারলাইন্সটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এদিন ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে শুভেচ্ছা উপহার সামগ্রী দেওয়া হয়। ইন-ফ্লাইট সার্ভিসে ছিল অন্যান্য দিনের তুলনায় ভিন্নতার ছোঁয়া।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে বর্তমানে ঢাকা থেকে কলকাতা, মাস্কট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কট ও দোহা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের মানুষকে আকাশপথে ভ্রমণে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে তুলে ধরছি আমরা।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম