স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি)

জার্নি রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:২৭

বিশ্বজুড়ে যারা উড়োজাহাজ ও বিমানবন্দর তথা এভিয়েশন খাত নিয়ে ছবি তোলেন তাদেরকে বলা হয় ‘প্লেন স্পটার’ বা স্পটার। সুযোগ পেলেই ক্যামেরা নিয়ে বিমানবন্দরে ছুটে যান এই স্পটাররা। বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজের নানান মুহূর্তের ছবি ফ্রেমে বন্দি করাতেই যেন তাদের সব আনন্দ! শখের নেশায় একটির পর একটি বিমান উড্ডয়ন ও অবতরণসহ বিভিন্ন মুহূর্তকে ফ্রেমে বন্দি করতে তারা অপেক্ষা করেন ঘণ্টার পর ঘণ্টা।

এমনই একজন স্পটার মীর রিদোয়ান সাঈদ। তিনি থাকেন চট্টগ্রামে। তারও নেশা উড়োজাহাজকে ঘিরে। দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছবি তোলেন তিনি। তার তোলা কয়েকটি স্থিরচিত্র নিয়ে এই ফটোস্টোরি।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে রিজেন্ট এয়ারওয়েজ। ঢাকা থেকে যাত্রী নিয়ে এই আকাশসেবা প্রতিষ্ঠানের একটি উড়োজাহাজ অবতরণের পর রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে প্রবেশের মুহূর্ত।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * ট্যাক্সিওয়ে থেকে বে-এরিয়ায় পার্ক করেছে রিজেন্ট এয়ারওয়েজের বিমানটি। যাত্রীরা ওই উড়োজাহাজ থেকে নামছেন।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * নভোএয়ারের বহরে সম্প্রতি যুক্ত হয়েছে ষষ্ঠ উড়োজাহাজ। সেই এটিআর ৭২-৫০০ বিমানটি চট্টগ্রাম থেকে ছুটছে ঢাকার পথে।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * সৌদি আরবগামী যাত্রী নিয়ে প্রস্তুত বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান। পার্কিং-বে এলাকা থেকে পুশ কার্ট দিয়ে টেনে এগিয়ে দেওয়া হচ্ছে বিমানটিকে।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া নভোএয়ারের একটি উড়োজাহাজ।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০-এর টেকঅফ করার মুহূর্ত। বর্তমানে তারা অপারেট করছে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮ কিউ ৪০০ বিমান।

স্পটারের চোখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (ফটোস্টোরি) * ব্যাংককের পথে যাত্রী নিয়ে উড়াল দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৭০০ বিমান। চট্টগ্রাম থেকে তাদের সরাসরি থাইল্যান্ডগামী ফ্লাইট রয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম