চট্টগ্রাম থেকে ৯টি হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান

জার্নি রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২৩:০৬আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২২:৩৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছবি: মীর রিদোয়ান সাঈদ) চট্টগ্রাম থেকে এ বছর ৯টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় মোট চারটি ও চট্টগ্রাম থেকে জেদ্দায় সরাসরি পাঁচটি হজ ফ্লাইট যাবে। ইতোমধ্যে সরাসরি চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এই আকাশসেবা প্রতিষ্ঠান। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৪টি শিডিউল ফ্লাইটে হজযাত্রী নেওয়া হবে।

রবিবার (২২ জুলাই) চট্টগ্রামে হজ ফ্লাইট উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদ। নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান দিয়ে পরিচালিত বিজি ৩০৩৩ ডেডিকেটেড হজ ফ্লাইটটি ৪০৫ জন যাত্রী নিয়ে রবিবার বিকাল সাড়ে ৩টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও এ উপলক্ষে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। তার কথায়, ‘চট্টগ্রাম থেকে যেসব হজযাত্রী হজ পালনে মক্কায় যাবেন, তাদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করে তুলতে বিমান ব্যবস্থাপনা প্রতি বছরই এই সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে।’

বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সংবাদ সম্মেলনে জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত বিমানের ৮টি শিডিউল ও ৪৩টি ডেডিকেটেড ফ্লাইটসহ মোট ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৩৯১ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বিমানের বিভিন্ন ফ্লাইটে এখনও সৌদি আরব যাওয়ার প্রায় ৮ হাজার টিকিট অবিক্রিত রয়েছে।

গত বছর চট্টগ্রাম থেকে ডেডিকেটে হজ ফ্লাইটের সংখ্যা ছিল ১৫টি এবার এটি করা হয়েছে ৯টি। চট্টগ্রাম থেকে জেদ্দা রুটে সিডিউল ফ্লাইট বৃদ্ধির করায় ডেডিকেটেড হজ ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে জেদ্দা রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি ইতোমধ্যে সপ্তাহে দুই থেকে বাড়িয়ে তিনটি করেছে।

চট্টগ্রাম থেকে ১২ হাজার ৫১৫ জন হজযাত্রী পরিবহন করা হলেও এ বছর নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৮৭ জন। তাদের মধ্যে কিছুসংখ্যক ঢাকা থেকে ও কিছু সংখ্যক হজযাত্রী সাউদিয়া এয়ারলাইন্সে যাবেন।

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান (ছবি: সংগৃহীত) বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রীকে ১৫৫টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল সব মিলিয়ে ১৮৭টি ফ্লাইটে পরিবহন করবে।

বিমানের হজযাত্রীদের মধ্যে ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় ও ৫৬ হাজার ৪০১ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। এসব হজযাত্রীকে সৌদি আরবে নেওয়ার জন্য বিমানের তিনটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর ও লিজের একটি বোয়িং বিমান প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা মক্কায় যাবেন।

রবিবারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া, স্টেশন ব্যবস্থাপক গোলাম নাসের আজমী, ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার, চট্টগ্রাম আটাব সভাপতি মো. আবু জাফর, হাব চট্টগ্রাম সভাপতি মো. শাহ আলম ও বিমান সিবিএ চট্টগ্রাম স্টেশনের সভাপতি এফএম দিদারুল আলম চৌধুরী।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক