দীপালির ছিমছাম সংসার

কাউসার রুশো
২৫ জুলাই ২০১৮, ১৫:২২আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২৩:৩২

দিপালী রিসোর্টের সুইমিংপুলটা বেশ বড় আজকাল ছুটির দিনে বেড়াতে যাওয়ার জন্য রাজধানীর কাছের রিসোর্টগুলোকে প্রাধান্য দিচ্ছেন ঢাকাবাসী। দিনে গিয়ে রাতে ফিরে আসা যায়, আবার চাইলে এক-দুই রাত কাটানোও যায়—এমন জায়গাই বেছে নিচ্ছেন তারা।

নগরের যান্ত্রিক কোলাহল থেকে নিরিবিলি ছায়াঘেরা পরিবেশে কিছু সময় কাটিয়ে এলে মন আর মগজের মরিচাগুলো যেন ঝেড়ে ফেলা যায়। এর মাধ্যমে যাপিত জীবনের প্রাত্যহিক কাজগুলো পূর্ণোদ্যমে শুরু করার স্পৃহা তৈরি হয়। এসব কথা ভেবেই কিনা ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলোতে, বিশেষ করে গাজীপুরে গড়ে উঠেছে প্রচুর রিসোর্ট।

দলবল নিয়ে ফুটবল খেলার মাঠ আছে দীপালিতে অন্তর্জাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকার আশপাশে এখন প্রায় ৩০০টি রিসোর্ট আছে। নির্মাণাধীন আছে আরও শ’খানেক।

গাজীপুরের মইরানে তেমনই একটি সাজানো গোছানো রিসোর্ট দীপালি। ঢাকার সবচেয়ে কাছের রিসোর্ট সম্ভবত এটাই। গত ২০ জুলাই আমরা নয়জনের একটি দল পরিবারসহ ঘুরে এলাম দীপালিতে। রিসোর্টটি আকারে ছোট, তবে ছিমছাম আর পরিচ্ছন্ন। ঘুরে আর দেখে মনে হলো, স্বল্প পরিসরের মধ্যেই সবটুকু ঢেলে সাজানোর চেষ্টা করেছেন তারা। তাতে পরিমিতিবোধ যেমন রয়েছে, তেমনই পাওয়া যায় ভালো রুচির বহিঃপ্রকাশ।

দীপালির দোলনা থাকার জন্য তিন তলাবিশিষ্ট তিনটি আলাদা ভবন, সুইমিংপুল, দোলনা, খেলার জায়গা, ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট, টেবিল টেনিস বোর্ড, বিলিয়ার্ড বোর্ড আর পুকুর—এই নিয়ে দীপালির সংসার!

সুইমিংপুলটা বেশ বড়। বাচ্চাদের জন্যও একটা পুল রয়েছে। আর আছে জাকুজ্জির ব্যবস্থা। পুলটা ২৪ ঘণ্টাই খোলা থাকে। তাই যখন-তখন নেমে পড়া যায়। পুলের পাশে মিউজিক সিস্টেমের ব্যবস্থাও আছে।

দীপালি রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুকুরে মাছ ধরার ব্যবস্থা এখানকার খাবারের ব্যবস্থা খুব ভালো। সকালের নাস্তায় পরোটা, ডাল-ভাজি-হালুয়া আর ডিম। দুপুর ও রাতের মেন্যুতে মাছ, মাংস, পোলাও বা সাদা ভাত, ডাল, সবজি, ভর্তা ইত্যাদি। রাতে বারবিকিউয়ের ব্যবস্থাও আছে।

রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুকুরে মাছ ধরার ব্যবস্থা। এখানকার মাছগুলো এতই আন্তরিক যে ছিপ ফেললে নিজ উদ্যোগে বড়শিতে উঠে আসে! সবাই মিলে গোটাবিশেক মাছ ধরতে পেরেছি আমরা। সেখান থেকে আটটি মাছ ওরা আমাদের ফ্রাই করে দিয়েছে। দারুণ স্বাদ! চাইলে অল্প কিছু মাছ বাসায় নিয়ে আসা যায়। তবে ছয় ইঞ্চির চেয়ে ছোট সাইজের কোনও মাছ ধরলে সেটা আবার পুকুরে ছেড়ে দেওয়াটাই রিসোর্টের নিয়ম।

বিলিয়ার্ড বোর্ড দীপালি রিসোর্টের স্টাফরা অত্যন্ত আন্তরিক। খুবই ভালো ব্যবহার তাদের। অতিথিদের সেবা প্রদানে ২৪ ঘণ্টাই টিম রেডি থাকে।
আমরা একরাত থেকেছিলাম দীপালি রিসোর্টে। নিজস্ব গাড়ি সঙ্গে ছিল। থাকা ও চারবেলা খাওয়াসহ মাথাপিছু খরচ পড়েছিল তিন হাজার টাকা। তবে খরচের বিষয়টি দলসংখ্যা ও সময়ভেদে পরিবর্তন হতে পারে। তাই মোটামুটি খরচে দলবল নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঢাকার কাছাকাছি কোথাও হৈ চৈ করে আসতে চাইলে এটি জুতসই জায়গা।

যেভাবে যাবেন
ঠিকানা: দীপালি রিসোর্ট, মইরান, ঢাকা বাইপাস, গাজীপুর।
দীপালি রিসোর্টটি আকারে ছোট, তবে ছিমছাম আর পরিচ্ছন্ন ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে বোর্ডবাজার হয়ে যাওয়া যেতে পারে অথবা ঢাকা বাইপাস রোডও ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে নিজস্ব গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো। গাড়ি বা মাইক্রোবাস পার্কিংয়ের সুব্যবস্থা আছে। গাজীপুরের হোতাপাড়ায় আরেকটি দীপালি রিসোর্ট আছে। ওটার সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন। পর্যটকদের সুবিধার্থে মইরানেরটি দীপালি রিসোর্ট-২ নামে পরিচিত বেশি। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এই নম্বরে ০১৭৯৯৭৭৪০০৬।

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের